যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত, আহত ৬

যুক্তরাষ্ট্রের টেনেসিস অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে নাশভিলে শহরের বার্নেটি চ্যাপেল গির্জায় এই গুলির ঘটনা ঘটে। 
IMG0
পুলিশ জানিয়েছে, নিহত নারী গুলিতেই মারা গেছে এবং একটি পার্কিংয়ের স্থানে অবস্থানের সময় তার গুলি লাগে। আহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু