ভ্যানের ধাক্কায় বাছুর আহত, চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

 
ঢাকার ধামরাই উপজেলার শোলধন গ্রামে ভ্যানের ধাক্কায় একটি বাছুর আহত হওয়াকে কেন্দ্র করে কিয়াম উদ্দিন (৫০) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। রবিবার বিকালে এ ঘটনা ঘটে।এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
 
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের ভ্যান চালক কিয়াম উদ্দিন ভ্যানে করে যাত্রী নিয়ে শোধন গ্রামে যাচ্ছিলেন। এ সময় একটি বাছুর দৌড়ে এসে ভ্যানের নিচে পড়ে আহত হয়। এতে উত্তেজিত হয়ে বাছুরের মালিক প্রবাসী আব্দুল কাদেরের ছেলে মনির হোসেন, প্রতিবেশি নুরুল ইসলামসহ অন্যান্যরা ভ্যান চালক কিয়াম উদ্দিনকে লাঠি দিয়ে বেদম পেটাতে থাকেন। প্রাণে বাঁচতে চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি কিয়াম উদ্দিনের। নিহত হন কিয়াম উদ্দিন। 
 
আজ সোমবার প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানান কাওয়ালী পাড়া পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম। 
 
ইত্তেফাক/কেকে