ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও হরিপুরের ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। রাজ্জাক জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। রবিবার দিবাগত রাতে  ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
স্থানীয় সূত্র জানায় , গত রাতে কয়েকজন গরু আনতে ভারতে যায়। এসময় বিএসএফ তিন রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজ্জাক মারা যায়। অন্যরা পালিয়ে ফিরে আসে।
 
ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল খাদেমুল বাশার জানান, ভারতের অভ্যন্তরে বিএসএফ গুলি একজন মারা গেছে এটা নিশ্চিত। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ