মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, বিরোধী ডেমোক্র্যাটরা ইসরাইলকে অবজ্ঞা করছেন। তিনি স্থানীয় সময় শনিবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে মিনেসোটার ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত মুসলিম কংগ্রেসম্যান ইলহান ওমরকে নিয়েও উপহাস করেন। তার বক্তব্যের পর দর্শকরাও ইলহান ওমরকে নিয়ে ঠাট্টা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কংগ্রেসে কেউ ইসরাইলের জন্য লড়াই করছে না। তিনি সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটদের মৌলবাদি এজেন্ডা আমাদের অর্থনীতি ধ্বংস করবে এবং তারা ইসরাইলকে ত্যাগ করবে যা ঘটতে দেওয়া যায় না। ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা দলে এবং দেশে ইহুদিবাদবিরোধীতায় সমর্থন দিয়েছিল এবং দিচ্ছে। -সিএনএন