রেভ্যুলিউশনারি গার্ডকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করলে পাল্টা ব্যবস্থা

ইরানের প্রভাবশালী রেভ্যুলিউশনারি গার্ডকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এমপিরা। ২৯০ এমপির মধ্যে ২৫৫ জন এমপি এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়াই হবে আমাদের কাজ। সেই ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দুর্ভোগ পোহাতে হবে। এদিকে গার্ডের প্রধান সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিলে তাদের সেনাবাহিনীর শান্তি বিনষ্ট হবে। - রয়টার্স