আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে রবিবার এক সামরিক অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের ৭ জঙ্গি নিহত হয়েছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।
এক টুইটার বার্তায় মন্ত্রণালয় আরো জানায়, ‘নানগড়হার প্রদেশের আচিন জেলায় স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলায় সাত আইএস যোদ্ধা নিহত ও অপর দু’জনকে আটক করা হয়েছে।’ আফগান রাজধানী কাবুল থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত এ প্রদেশের আচিন জেলা আইএস জঙ্গিদের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। তারা দেশব্যাপী হামলা তীব্র করায় আফগান বাহিনীও তালেবান ও আইএস জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করেছে বলে জানা গেছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু