হৃতিক এবার অঙ্ক শিখাবেন

অঙ্কের বিস্ময় প্রতিভা আনন্দ কুমারের বায়োপিকে কাজ করতে চলেছেন হৃতিক রোশন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করতে এবার অঙ্ক শিখবেন তিনি।
 
ছবির সঙ্গে যুক্তরা জানিয়েছেন, পাটনায় আনন্দ কুমারের কর্মক্ষেত্র ও বাড়িতে দীর্ঘ সময় কাটাবেন হৃতিক যাতে তার চরিত্রের খুটিনাটি বুঝতে পারেন। সময় কাটাবেন তার স্ত্রী, সন্তানদের সঙ্গে।
 
আনন্দের কাছ থেকে অঙ্ক শিখবেন তিনি, যাতে সিনেমায় ক্লাসরুমে ছাত্রদের অঙ্ক কষানোর সময় তা যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হয়। এছাড়া বিহারি বুলি ঠিকমত আওড়াতে একজন ভয়েস কোচও নিয়োগ করবেন তিনি।
 
আনন্দ জানিয়েছেন, তিনি একটি নির্দিষ্ট সুরে কথা বলেন। চালচলন, হাবভাবে প্রচণ্ড শহুরে হৃতিককে তার ধাচে আসতে গেলে নিজের অনেক চারিত্রিক বৈশিষ্ট্য ভুলে যেতে হবে। এ জন্য দীর্ঘ সময় তাদের কাটাতে হবে এক সঙ্গে।
 
ইত্তেফাক/রেজা