উখিয়া উপজেলায় অপহৃত স্কুলছাত্রীকে হাটহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে হাটহাজারীর নন্দীরহাট মাহমুদাবাদ থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
অপহরণে অভিযুক্ত জাহেদুল ইসলাম জিসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি কক্সবাজার পৌরসভার বড়বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
হাটহাজারী থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, অপহরণ মামলায় জিসানের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এসআই একরাম ও খোরশেদ অভিযান পরিচালনা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জিসানকে গ্রেফতার করে। সোমবার দুপুরে স্কুলছাত্রী ও জিসানকে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি