বগুড়ার সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাকির হোসেন ও র্যাব-১২ ক্যাম্পের ডিএডি গোলাম রব্বানীর নেতৃত্বে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী ফকির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহান সাগরের নেতৃত্বে ২০/৩০জনের একটি সংঘবদ্ধ চক্র উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার দিয়ে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করে আসছেন । ফলে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত গ্রোয়েন, হার্ড পয়েন্ট ও তীর সংরক্ষণ কাজ হুমকির মুখে পড়েছে ।
জনপদ ও পানি উন্নয়ন বোর্ডের স্থাপনা রক্ষার স্বার্থে গত ১৪ ও ১৭ সেপ্টেম্বর এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য বগুড়া জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ‘সারিয়াকান্দিতে যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে ভাঙ্গনরোধী গ্রোয়েন, হার্ডপয়েন্ট’ শিরোনামে একটি রিপোট ইত্তোফাকে প্রকাশিত হয় ।
ইত্তেফাক/ আরকেজি