পাপুয়া নিউ গিনিতে অগ্নিকাণ্ড, নিহত ১০

পাপুয়া নিউ গিনির মানুস প্রদেশের একটি সুপারমার্কেটে অগ্নিকাণ্ডের কারণে দশজন চীনা নাগরিক মারা গেছে। সরকারি কর্মকর্তারা জানায় সেসময় তারা ঘুমিয়ে ছিলেন।
 
প্রাদেশিক পুলিশ প্রধান জানায়, লরেনগাও শহরের ওই মার্কেটের আগুন মুহূর্তের মধ্যে পাশের ভবনে ছড়িয়ে পড়লে ভবনের ভিতরে আটকাপড়া ছয় নারীসহ ওই দশজন আগুনে পুড়ে মারা যায়। এই ঘটনায় আরো দশজন নিখোঁজ রয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির