বলিউডের গ্ল্যাম ডিভা তিনি। কিন্তু এই রুপে তাকে আগে কেউ দেখেছে বলে মনে পড়েনি। তিনি দিশা পাটানি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে নিজের এমন একটি ছবি শেয়ার করেছেন যে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।
দিশা সুইমিং পুলে নিজের একটি ছবি শেয়ার করেছেন। ‘বাগি ২’র অভিনেত্রীকে এই লুকে আগে দেখা যায়নি। ইন্ডাস্ট্রিতে তিনি নতুন। সবে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিতে শুরু করেছেন। তবে এই ছবি দেখার পর বলি মহলের একটা বড় অংশের মত, এ বার দিশাকে বিভিন্ন রূপে কাস্ট করতে পারেন পরিচালকরা।
দিশা নিজে যদিও ছবিটি নিয়ে বিশেষ কিছু বলতে নারাজ। তবে নায়িকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কথার তুলনায় ছবিতেই যদি কাজ হয়, তা হলে আলাদা করে আর ক্যাপশনের কী দরকার? ইন্সটাগ্রাম।
ইত্তেফাক/রেজা