গাজীপুরে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

 
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের ঝাজর এলাকা থেকে সোমবার বিকেলে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ৪ বছর। তার পরনে ছিল হাফ প্যান্ট ও সাদা গেঞ্জি।
 
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, শিশুটির মাথা, ঘাড়, বুকসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি