সুনামগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ছোট শেওড়া গ্রামের জমশেদ আলী হত্যার প্রধান আসামি জসিম উদ্দিনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
 
সোমবার জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) সাইফুল আলমের নেতৃত্বে পুলিশ উপজেলার মীরপুর এলাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে। তিনি পাটকুড়া গ্রামের ছমেদ মিয়ার ছেলে।
 
প্রসঙ্গত, গত রমজান মাসে পাটকুড়া গ্রামে মসজিদের মাইকে সেহরির সময় কেরাত পাঠ করাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে জমশেদ আলীকে কুপিয়ে হত্যা করে জসিম ও তার সহযোগিরা।
 
ইত্তেফাক/ আরকেজি