নীলফামারীর কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জিআর ক্যাশ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত ষাটটি পরিবারের মাঝে, পাঁচশত করে নগদ টাকা বিতরণ করেন কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী ৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, জলঢাকা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জছিয়ার রহমান, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার রহমান, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুছ আলী ও জলঢাকা উপজেলা যুবলীগ নেতা হারুন অর রশিদ রাসেল প্রমুখ।
এর আগে এমপি, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার হাসপাতাল দুটি পরিদর্শন করেন।
ইত্তেফাক/নূহু