রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ট্রাকের ধাক্কায় ফাতু মিয়া (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফাতু মিয়া ভ্যানে করে মোহাম্মপুর এলাকায় কলা বিক্রি করতেন। আজ কাওরান বাজার থেকে কলা কিনে ভ্যান চালিয়ে মোহাম্মপুর যাওয়ার পথে বিজয় স্মরণী সড়কে একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএম