ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার সকালে বজ্রপাতে সালাম মুন্সি(৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পৌর সদরের চেীধুরীকান্দা গ্রামের ছবদু মুন্সির ছেলে।
ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি জানায়, সকালে ধান ক্ষেতে সার দিতেছিল সালাম। হঠাৎ বৃষ্টির মাঝে বজ্রপাতে মারাত্মক ভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআর