রো‌হিঙ্গা‌ এ‌তিম শিশু‌দের স্মার্ট কার্ড দি‌চ্ছে সরকার

 
রো‌হিঙ্গা‌ এ‌তিম শিশু‌কে আধু‌নিক স্মার্ট কার্ড দি‌চ্ছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণাল‌য়ের মাধ্য‌মে এরই ম‌ধ্যে এই স্মাট কার্ড দেয়া শুরু হয়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনায় তাদের স্মার্ড কার্ড দেয়ার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার দুপুরে স‌চিবাল‌য়ে সমাজকল্যাণ প্র‌তিমন্ত্রী নুরুজ্জামান আহ‌মেদ সংবাদ স‌ম্মেলনে এ তথ্য জানান।
 
প্র‌তিমন্ত্রী ব‌লেন, এ‌তিম রোহিঙ্গা শিশু‌দের ডাটা‌বেজ তৈ‌রি করা হ‌চ্ছে। এখন পর্যন্ত দুই হাজার শিশুর তা‌লিকা করা হ‌য়ে‌ছে। বাকি‌দের তা‌লিকা আগামী সাত দি‌নের ম‌ধ্যে করা হ‌বে ব‌লে আশা কর‌ছি।
 
তিনি ব‌লেন, শূন্য থে‌কে ১৮ বছর বয়সি শিশু‌দের দুই ভা‌গে বিভক্ত ক‌রে তালিকা তৈ‌রির পাশাপা‌শি তা‌দের স্মার্ট কার্ড দেয়া হ‌চ্ছে। যা‌তে তা‌দের আলাদাভা‌বে চি‌হ্নিত ক‌রে আলাদা ক্যা‌ম্পে রাখা যায় এবং তা‌দের আলাদাভা‌বে থাকা, খাওয়াসহ ভালোভা‌বে সেবা যত্ন কর‌তে পা‌রি।
 
ইত্তেফাক/কেকে