শাহজালাল বিমানবন্দরে স্টোররুমে আগুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে পার্কিং-২ এর পাশে বাতিল করা মালামালের একটি স্টোররুমে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ নিহত ১১

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
ইত্তেফাক/এমআরএম