আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। 
 
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নিক মোহাম্মাদ নাজারি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, সোমবার রাতে প্রাদেশিক রাজধানী ফয়জাবাদের গুরকাশান এলাকায় একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের ফয়জাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু