হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে গরুর পচা মাংস বিক্রির দায়ে তিন বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে ১মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন সৈয়দ পাড়ার সাবের আহমেদ বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে মো. সিরাজ (৪৮), আবদুর রহমানের ছেলে মো. ফারুক (২৮) এবং মৃত আবদুল গফুরের ছেলে মো. লিটন (২৩)। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও আক্তার উননেছা শিউলী বলেন, পচা মাংস বিক্রির দায়ে তিন মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দণ্ডপ্রাপ্তদের মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি