বিপ্রপার্টি ডট কম সম্প্রতি যাত্রিক প্রোডাকশনের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে যাত্রিক প্রোডাকশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস সাদাফ সাজ সিদ্দিকী এবং প্রোপার্টি মালিক মশিউদ্দিন ফারুক বাড়ি ভাড়া সংক্রান্ত লিজ চুক্তি স্বাক্ষর করেন।
যাত্রিক প্রোডাকশন লিমিটেড, প্রোপার্টিটির মালিক মাশি উদ্দিন ফারুকের সঙ্গে ২ বছরের জন্য ভাড়া চুক্তি স্বাক্ষর করে, যা চুক্তির শেষে নবায়নযোগ্য।
যাত্রিক তাদের নতুন প্রধান কার্যালয় নিকেতন, গুলশান-১ এ স্থানান্তরিত করতে সম্মত হয়েছে, যেখানে বিপ্রপার্টি.কম কর্পোরেট প্রোপার্টি এজেন্ট হিসেবে প্রোপার্টি মালিক ও যাত্রিকের সঙ্গে কাজ করে।
যাত্রিক প্রোডাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস সাদাফ সাজ সিদ্দিকী বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিপ্রপার্টি ডট কম সম্পর্কে ইতোপূর্বে জেনেছিলাম। কিন্তু এক সঙ্গে এটাই আমাদের প্রথম কাজ। এটি আমাদের জন্য একটি খুবই ফলপ্রসূ অভিজ্ঞতা ছিল।
ইত্তেফাক/ইউবি