ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকা থেকে সোমবার রাতে অসুস্থ্ অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ।
তারা হলো- নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার মিজনিজি এলাকার আব্দুল আলিমের ছেলে আসলাম আহমেদ ওরফে সানি (১২) এবং ঢাকার ওয়ারি থানার ১নং জেপি কিষান রোডের হায়দার আলীর ছেলে ফজলে রাব্বী (১৩)।
ওসি আব্দুস সবুর জানান, পাচারের শিকার ওই দুই মাদ্রসাছাত্রকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হয়ত তাদের ভারতে পাচারের জন্য এখানে আনা হতে পারে।
ইত্তেফাক/ আরকেজি