মানিকগঞ্জের শিবালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে ওই বাজারের ইব্রাহিম মিয়ার মুদি দোকানের টিনের বেড়া কেটে ঘরে ঢোকার সময় ওই ব্যক্তি পাহাড়াদারের হাতে ধরা পড়ে। এসময় গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নদীবন্দরে সংকেত ২
বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআরএম