কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার বিকেলে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সলেমান হাওলাদার (২২) এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 
 
সলেমান হাওলাদার কাউখালীর আইরন গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপজেলার দাশেরকাঠী গ্রামে মুহিদ মহাজনের বিল্ডিংয়ে কাজ করছিলেন । বিকেল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পষ্ট হন। পরে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত  ঘোষণা করেন।
 
সোয়ালেমান এ বছর জয়কুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। পড়াশুনার পাশাপাশি তিনি বিদ্যুৎ ওয়ারিংয়ের কাজ করতেন।
 
ইত্তেফাক/ইউবি