নান্দাইল উপজেলার ঘোষপালা গ্রামে মঙ্গলবার বাবা লাঠির আঘাতে মেয়ের মৃত্যু হয়েছে।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা যায়, উপজেলার ঘোষপালা গ্রামের আবুল হাসেম তার মেয়ে তানজিনাকে (১৯) লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই তানজিনা মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।
পুলিশ অভিযুক্ত হাসেমকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের মা জুবেদা খাতুন বাদী হয়ে মামলা করেছেন।
ইত্তেফাক/ আরকেজি