ফ্রি’তে কাঁচা মরিচ!

 
চারদিকে ফ্রি’র অফারের ছড়াছড়ি। তবে এসব অফারের বেশিরভাগ কিন্তু শর্তযুক্ত। কারণ ফ্রি’র কথা বলা হলেও এর পেছনে নানা গোপন বিষয় থাকে। দশ টাকার ফ্রি পণ্য পেতে অন্তত ১০০ টাকা খরচ করতে হয়। বিক্রেতা ফ্রি দেওয়ার নামে যতো কৌশলী-ই হোক না কেন ক্রেতারাও কিন্তু কম যায় না।
 
চাইলে আপনিও ফ্রি’তে কিছু পেতে পারেন, তবে তার জন্য একটু বুদ্ধি খাটাতে হবে। এই যেমন সম্প্রতি ভারতের এক গৃহিণী স্বামীকে সবজির বাজারে পাঠিয়ে কী কী কিনতে হবে, কীভাবে ভালো জিনিস চিনতে হবে সব কিছু জানিয়ে দেন। অন্যান্য জিনিসের মতো বাজার থেকে কিছু কাঁচা মরিচও কিনতে বলেন।
 
তবে সেক্ষেত্রে স্বামীকে পরামর্শ দেন যাতে মরিচটা ফ্রি’তে আনা যায়। কাগজে লেখা এক নোটে স্বামীকে বলেন, টমেটোর কিছু হতে হবে লাল, কিছু হবে হলুদ। ঢেঁড়শের ক্ষেত্রে পেছনের দিক দিয়ে ভেঙে দেখতে বলেন। পেঁয়াজ মাঝারি আকারের, আলু মাঝারি আকারের আনতে বলেন। আর মরিচের ক্ষেত্রে বলে দেন যাতে সেগুলো ফ্রি’তে আনা যায়।
 
মূলত একই দোকান থেকে অনেক কিছু কেনার পর অনেকেই দোকানদারকে বলেন ফ্রি’তে অল্প কিছু মরিচ কিংবা ধনেপাতা দিয়ে দিতে। মূলত স্বামীকে এই সুযোগটাই কাজে লাগাতে বলেন তিনি। তার সেই বাজারের ফর্দটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এনডিটিভি
 
ইত্তেফাক/আনিসুর