রৌমারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

 
গাইবান্ধা সদর থানার হত্যা মামলার আসামি আ্দুর রাজ্জাককে (৪০) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা চাক্তাবাড়ী গ্রাম থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। আব্দুর রাজ্জাক গাইবান্ধা উপজেলা দাড়িয়াপুর গ্রামের নাদের আলী নাদু ছেলে।
 
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা চাক্তাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামে গাইবান্ধা সদর থানার হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়।
 
রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা রুজু আছে।
 
ইত্তেফাক/জামান