বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন টেকসই উন্নয়নের হাতিয়ার। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহার করে এই শিল্পের বিকাশে এগিয়ে আসতে হবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসটি মিলনায়তনে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিতে প্রশিক্ষিত জনবল দরকার। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকের আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তৃতা করেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ইএমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মো. আফজাল হোসেন।
ইত্তেফাক/কেকে