লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ঘটনায় মামলা

 
লক্ষ্মীপুরের কমলনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ওই নির্যাতিত নারী বাদী হয়ে বখাটে আনোয়ার হোসেনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
 
এর আগে পুলিশ ওই নারীকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কমলনগর উপজেলার একটি গ্রামে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ।
 
এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বখাটে আনোয়ার হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।
 
ইত্তেফাক/জামান