ভারতে তীর্থযাত্রীদের ভিড়ে গাড়ি ঢুকে পড়ায় নিহত ৭

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে বুধবার তীর্থযাত্রীদের ভিড়ে দ্রুতগতির একটি গাড়ি ঢুকে পড়ায় কমপক্ষে সাতজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। পুলিশ একথা জানায়। 
 
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সকালের দিকে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে তা তীর্থযাত্রীদের জটলায় ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ৭ ব্যক্তির মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু