নিখোঁজের তিনদিন পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দারাসতুল্লাহ (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কে ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন অফিসের পার্শ্বে একটি লিচু বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান।
দারাসতুল্লাহ বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের বাসিন্দা। বালিয়াডাঙ্গী থানার এসআই আব্বাস আলী ও দারাসতুল্লার পরিবার জানান, দারাসতুল্লাহ একজন মানসিক রোগী ছিলেন। তিনি প্রায়ই বাসা থেকে বের হয়ে যেতেন।