বগুড়ায় বহিষ্কৃত যুবলীগ নেতা মতিন কারাগারে

 
বগুড়া শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক বহুল অলোচিত মা- মেয়ে নির্য়াতনের ঘটনায় প্রধান অভিযুক্ত তুফান সরকারের বড় ভাই  আব্দুল মতিন সরকার আদালতে  আত্মসমর্পণ করেছেন । একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায়  বুধবার বগুড়ার অতিরিক্ত জেলা জজ-১ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন ।
 
জেলা অতিরিক্ত জজ আদালত -১ এর বিচারক মো. এমদাদুল হক এ আদেশ দেন।
 
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল ।  সেই মামলায় জামিন নিতে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন ।
 
এর আগে গত ১ আগস্ট শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হয় ।
 
৩০ জুলাই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিন সরকারের ভাই শহর শ্রমিক লীগের তৎকালীন আহ্বায়ক ধর্ষক তুফান সরকারকে দল থেকে বহিষ্কার করা হয় ।
 
ইত্তেফাক/ আরকজি