খুলনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

 
‘টেকসই পর্যটন-উন্নয়নের হাতিয়ার’ এই স্লোগান নিয়ে বিভাগীয় শহর খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০১৭ পালিত হয়েছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন এনজিওর সহযোগিতায় বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়।
 
এ উপলক্ষে সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন।
 
 এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপপরিচালক  ম.  জাভেদ ইকবাল, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশির-আল-মামুন, খুলনা প্রত্বতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা এবং  খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন।
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মদিনুল আহসান।
 
ইত্তেফাক/ আরকেজি