মোহনগঞ্জে মিষ্টির প্যাকেটের মাধ্যমে ওজনে কম দেয়ার দায়ে ৪টি হোটেল ও মিষ্টির দোকানকে ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আদালতের নির্দেশে ওসব প্যাকেট রাস্তায় ফেলে দেয়া হয়েছে। বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, পৌর শহরের স্টেশন রোডের রাজ হোটেলকে ৫ হাজার টাকা, শাহজাজাল হোটেলকে ৩ হাজার টাকা, স্মৃতি হোটেলকে ২ হাজার টাকা ও মোহনগঞ্জ মিষ্টান্ন ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী মাহমুদ আকন্দ ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করীম।
ইত্তেফাক/ আরকেজি