আদিতমারীতে ভবন ভাঙার সময় শ্রমিকের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে পুরাতন ভবন ভাঙতে গিয়ে মিলন মিয়া (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। মিলন উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত তালেব উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি পরিত্যক্ত পুরাতন ভবন ভেঙে ফেলার কাজ করছিল মিলনসহ আরও কয়েক শ্রমিক। এক পর্যায়ে ভবনের একটি দেয়াল তার শরীরের উপর পড়লে গুরুতর আহত হন  মিলন। পরে তাকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালের নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: লিবিয়ায় সামরিক অভিযান ‘দ্রুত বন্ধের’ আহ্বান যুক্তরাষ্ট্রের

আদিতমারী হাসপাতালের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুস সালাম শেখ জানান, মিলনের বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমআরএম