ইউরোপে ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রতি ছয়জনের মধ্যে একজনের বয়স ৫০ বছরের উপরে। নতুন এক গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।
২০০৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এই বয়সীদের মধ্যে প্রতি বছরে ২ দশমিক ১ ভাগ হারে বাড়ছে। ২০১৫ সালেই ইউরোপে ১৭ দশমিক ৩ ভাগ এইচআইভি রোগী পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বোঝা যাচ্ছে ইউরোপে যৌন সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
IMG0
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজেজেস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) এই গবেষণা চালিয়েছে। এই গবেষণা মঙ্গলবার স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন ল্যান্সেটে প্রকাশিত হয়েছে। সিএনএন।
ইত্তেফাক/সেতু