ভারতের অস্কারের জন্য প্রতিনিধিত্বকারী সিনেমা হিসেবে মনোনীত ‘নিউটন’ সম্পর্কে অভিযোগ উঠেছিল এটি ইরানি ছবি ‘সিক্রেট ব্যালট’ এর নকল। এবার অভিযোগ উঠেছে সিনেমার পোস্টারটি সত্যজিৎ রায়ের সিনেমা ‘গণশত্রু’র পোস্টার দিয়ে অনুপ্রাণিত।
অস্কারের জন্য মনোনীত হওয়ার পরে অমিত মাসরুকার পরিচালিত সিনেমাটি বক্স অফিস থেকে ৮.২১ কোটি রূপি সংগ্রহ করেছে। তিনি ‘সিক্রেট ব্যালট’ এর সঙ্গে নিউটনের কোনো মিল নেই দাবি করে বলেন, আমি জানি একদিন কিছু মানুষ সাদৃশ্য খোঁজার চেষ্টা করবে, কিন্তু এই বিষয়েতো আমার কিছু করার নেই। যখন আপনি একটা গল্প লিখবেন, ভালো সম্ভাবনা আছে একই রকম একটি গল্প বিশ্বের অন্যকোনো জায়গায় কেউ লিখে থাকবে।
আরেক পরিচালক অনুরাগ কাশ্যপও অমিতের পাশে দাঁড়িয়েছেন। টুইটারে দেয়া পোস্টে বলেন, নিউটন ঠিক ততটাই সিক্রেট ব্যালটের কপি যতটা ওয়াতানকে রাখওয়ালে হলিউডের অ্যাভেঞ্জারের। শুধু তাই নয়, তিনি আরো লিখেন সিক্রেট ব্যালটের প্রযোজক মার্কো মুলার নিউটন দেখেছেন এবং নিশ্চিত করেছেন এটা কপি নয়।
নিউটন যদি সিক্রেট ব্যালটের কপি না হলেও এর পোস্টারটি যে কালজয়ী পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত বাংলা সিনেমা ‘গণশত্রু’র থেকে চুরি করা বা অনুপ্রাণিত সেটা দুইটা পোস্টার পাশাপাশি রাখলেই পরিষ্কার বোঝা যাবে। তবে অবশ্যই দুই সিনেমার গল্প ও মূল বিষয়টির মধ্যে কোনো মিল নেই। ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/সাব্বির