চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়ডাঙ্গা থেকে বৃহস্পতিবার সকালে মাসুম (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক বালিয়াডাঙ্গা গ্রামের গোলাম কাবিরের ছেলে।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাবের রেজা আহমেদ জানান, বালিয়াডাঙ্গা গ্রামের একটি আম গাছে মাসুমের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় মাসুমের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
 
ওসি জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মাসুমকে কে বা কারা হত্যা করে দড়ি দিয়ে হাত পা বেঁধে আম গাছে ঝুলিে রেখেছিল।
 
ইত্তেফাক/জামান