মুক্তাগাছায় জালনোট চক্রের ৩ সদস্য গ্রেফতার

 
ময়মনসিংহের মুক্তাগাছায় জালনোট চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৩৪ হাজার টাকা মূল্যের জালনোট উদ্ধার করা হয়েছে।
 
গ্রেফতাররা হচ্ছেন, ঝালকাঠি জেলার রাজাপুরের বাসিন্দা সোহাগ মৃধা (২৯), ভোলা জেলার লালমোহনের বাসিন্দা জামাল শেখ (২৮), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা সুমন (২৯)।
 
পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার পদুরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।
 
ইত্তেফাক/জামান