বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন কালে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এসময় তিনি রোহিঙ্গাদের সবধরনের সহযোগিতারও আশ্বাস দেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই শরণার্থী ক্যাম্প পরিদর্শনের সময় রাষ্ট্রদূত বার্নিকাট বিপন্ন রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত পরিদর্শনকালে বিভিন্ন এনজিও পরিচালিত মেডিক্যাল সেন্টার, স্যানিটেশন, টিকাদান কর্মসূচি, বাসস্থানসহ বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি মিয়ানমারের নির্যাতিত সম্ভ্রম হারানো রোহিঙ্গা নারী ও শিশুদের করুণ অবস্থা দেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এছাড়াও রাখাইন রাজ্যে সেনা পুলিশের হত্যাযজ্ঞের রোমহর্ষ ঘটনার কথা শুনেন। এসময় ইউএনএইচসিআর, আইওএম এর বাংলাদেশস্থ প্রতিনিধিসহ জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান