নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারী মা রুপে অনন্তা

নারায়ণগঞ্জের মিশনপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনে ১৯০১ সাল থেকে দুর্গাপূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। হাজারো ভক্ত দেবী দুর্গা ও কুমারী মাকে জয়ধ্বনি দিয়ে বরণ করে মহাষ্টমীর দিন।
 
বৃহস্পতিবার মহাঅষ্টমী ও কুমারী পূজায় দেবীরূপে মণ্ডপে অধিষ্ঠিত হয় শহরের চাষাঢ়া এলাকার নারায়ণগঞ্জ বেইলি স্কুলের নার্সারির ছাত্রী অনন্তা চক্রবর্তী গুনগুন (৪)। গুনগুনের বাবা অভিজিৎ চক্রবর্তী জিতু গিটারিস্ট ও সংগীত পরিচালক, মা উমা চক্রবর্তী একজন গৃহিনী। 
 
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ জানান, প্রতিটি মেয়ের মাঝে মা বিরাজমান। সেটা জেনে কুমারী পূজা করা হয়। অতীতে এটার অনেক প্রচলন ছিল। বর্তমানে অনেক কম পালন করা হয়।
 
ইত্তেফাক/ইউবি