'সুন্দরী তোর মনের ঘরে
আছে নাকি কেউ '
এমন সুন্দর কিছু কথা দিয়ে সাজানো মেধাবী তরুণ কণ্ঠশিল্পী মন্জুর বিন সুলতানের কণ্ঠে রোমান্টিক ধারার গান 'সুন্দরী তোর' অবমুক্ত হয়েছে ইউটিউবে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ব্যস্ততম সঙ্গীত পরিচালক এস কে সমীর। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
সঙ্গীত পরিচালক এস কে সমীর বলেন, মন্জুর বিন সুলতানের কন্ঠ ও গায়কী আমাকে মুগ্ধ করেছে। ওর মেধা ওকে শ্রোতাদের মনে জায়গা করে দেবে বলে আমার বিশ্বাস।
মন্জুর বিন সুলতান বলেন, ‘গানটি করার সময় আমি আমার হৃদয়কে অনুসরণ করেছি। সঙ্গীত পরিচালক এস কে সমীর ভাইয়ের নির্দেশনা অনুসরণ করে চেষ্টা করেছি আমার সবটা ঢেলে দিতে। আশা করি গানটা শ্রোতাদের ভালো লাগবে।’
'সুন্দরী তোর' গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে মডেল হয়েছেন জারা স্মৃতি ও সাইফ।
আরও পড়ুনঃ প্যারোল নয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই: রিজভী
এস এস মান্টিমিডিয়া হাউজের নিজস্ব ইউটিউব চ্যানেল এসএস মিউজিক ক্লাবের ব্যানারে রিলিজ হয়েছে গানটি।
ইত্তেফাক/নূহু