দেবী দর্শনে যাবার পথে যুবতী অপহরণের অভিযোগ

 
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি পূজা মণ্ডপে দেবী দর্শনে বের হলে পথিমধ্যে এক যুবতীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণের এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের ছেলে শফিউল্লাহ (২২) সহ কতিপয় বখাটে যুবকের সহায়তায় ওই যুবতীকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় হিন্দু পল্লিতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখার সময় যুবতীর বাবা ভাঙ্গুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
 
ভাঙ্গুড়া থানার ওসি নজরুল ইসলাম জুয়েল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান