দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছি : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রত্যেক জায়গাতে দুর্নীতি। তবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিযোগিতায় আমরা কিছুটা এগিয়েছি, দুর্নীতি হয়ত কিছুটা কমেছে। তবে আমরা লাগাম টেনে ধরার চেষ্টা করছি। 
 
বৃহস্পতিবার দুদক কার্যালয়ে পাঁচ বছর মেয়াদী কর্মপরিকল্পনার চলমান কার্যক্রমের বিষয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
দুদক চেয়ারম্যান বলেন, দুদককে সরকার সহযোগিতা করছে, মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগ সহযোগিতা করছে। দুর্নীতির তথ্য পেতে অসহযোগিতার কারণে বহু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ডিবিসি নিউজের মঞ্জুরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দিন, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশিদ প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি