চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের টয়লেট থেকে ২০০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দারা সোমবার সকালে এ বারগুলো উদ্ধার করে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন জানিয়েছেন, আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে উদ্ধার করা ২৩ কেজি ৪০০ গ্রাম সোনার বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা।
স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা যাত্রী ও ক্রুরা নেমে যাওয়ার পর উড়োজাহাজে তল্লাশি চালায়। এ সময় দুইটি টয়লেটে বিশেষ কৌশলে রাখা ১২টি প্যাকেটে ২০০টি স্বর্ণের বার পাওয়া যায়।
আরো পড়ুন: মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ১১
ইত্তেফাক/এমআই