পাবনার সুজানগরে শুক্রবার দুপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হরিজন সম্প্রদায়ের দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা পরস্পর খালাতো ভাই।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, আজ দুপুরে সুজানগরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে পাবনা শহরের মনু হরিজনের ছেলে রাজু হরিজন (৩৫) ও সুজানগরের মিলন হরিজনের ছেলে বাবু হরিজন (৩৮) পাবনা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে পাবনা থেকে সুজানগরমুখি একটি প্রাইভেটকারের সঙ্গে সুজানগর-পাবনা সড়কের বান্নায় খাল নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী খালাতো ভাই বাবু ও রাজু নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অতিরিক্ত মদ সেবন করে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে পাবনার দিকে যাচ্ছিল। তাদেরকে উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই