সাতক্ষীরা বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
গত বুধবার বিকেলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির এক নির্দেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের এসডিই খালিদ হাসানকে ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
সাতক্ষীরায় ঘন ঘন লোড শেডিং নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। আর এ কারণেই আবাসিক প্রকৌশলী রোকনুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করে খালিদ হাসানকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে।
এ ব্যাপারে সদ্য যোগদানকৃত আবাসিক প্রকৌশলী খালিদ হাসান বলেন, ‘কি কারণে তাকে বদলি করা হয়েছে তা আমার জানা নেই। তবে কোম্পানির সদর দপ্তরের একটি অর্ডারে তাকে বদলি হয়েছে এতটুকু বলতে পারি।
ইত্তেফাক/ইউবি