বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম) পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শারদীয় উত্সব দুর্গা পূজা উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় ভাণ্ডারিয়া পৌর শহরের মদন মোহন জিউ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তাঁর সহধর্মিণী জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মালেকা খায়রুন্নেছা, পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জাতীয় পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু, আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীত্ সমদ্দার, ওই পূজা মণ্ডপের সভাপতি সুকুমার দাস, ডিআইজি দম্পতির ছেলে জারিফ হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ডিআইজি মন্দিরের পুরোহিত ও মন্দিরে আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলার আইন-শৃঙ্খলা এবং মানুষের মধ্যে সাম্যবোধের জন্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে (এমপি) ধন্যবাদ জানান।
ইত্তেফাক/কেকে