ইসলামপুরে বজ্রপাতে কৃষক নিহত

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আব্বাস আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের টাবুরচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের সাবেল আলীর ছেলে কৃষক আব্বাস মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ তার ওপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুনঃ লৌহজংয়ে ট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

চরপুটিমারী ইউনিয়নের ইউপি সদস্য ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু