কাউখালীতে দুর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ

 
পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চিরাপাড়া নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং গাণ্ডতা সার্বজনীন দুর্গামন্দিরের আয়োজনে উৎসবমুখর পরিবেশে চিড়াপারা ও গারতা নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
 
এই প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় জমান নদীর দুই পাড়ে।নৌকাগুলো মাদারীপুরও স্বরুপকাঠীসহ দেশের বিভিন্নস্থান থেকে নৌকা আসে।
 
কাউখালী চিরাপাড়া নদী থেকে গাণ্ডতা খাল পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। 
এতে গাণ্ডতা গ্রাম প্রথম, কাউখালীর নাছির তালুকদার দ্বিতীয় এবং বড়-বিড়ালজুড়ি গ্রামের আজমের নৌকা তৃতীয় হন।
 
নৌকা বাইচ পরিচালনা কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায় প্রমুখ।
 
ইত্তেফাক/জামান